বেতন–ভাতা পরিশোধের দাবিতে ব্যাংক ঘেরাও করেন চুয়েটের কর্মচারীরা। আজ বেলা সাড়ে ১১টার দিকে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতা পরিশোধ করা হয়েছে। কর্মচারীদের ব্যাংক ঘেরাও কর্মসূচির পরে আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বেতন-ভাতা পরিশোধ করা হয়। বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের হস্তক্ষেপে তাঁদের বেতন ও ভাতা বন্ধ ছিল।বেতন-ভাতা আটকে দেওয়ার প্রতিবাদে আজ চুয়েটে সোনালী ব্যাংকের শাখা ঘেরাওয়ের কর্মসূচি দেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।
বেলা ১১টায় তাঁদের কর্মসূচি শুরু হয়। এর দেড় ঘণ্টা পর বেতন পরিশোধ করা হয়েছে। এরপর ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে চুয়েটের উপাচার্য হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। এর পর থেকেই সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
পরে একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতিতে যান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।