মহাকাশ
মঙ্গল গ্রহে সফলভাবে মিশন পাঠানোর পর এবার মহাকাশ গবেষণার ক্ষেত্রে নিজেদের উচ্চাভিলাষী পরিকল্পনার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। নতুন এ পরিকল্পনার আওতায় সৌরজগতের আরও গভীরে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
২০২৮ সালে নির্ধারিত এই মহাকাশ অভিযানের মাধ্যমে গ্রহাণুর গঠন ও সৌরজগতের প্রাথমিক ইতিহাস সম্পর্কে নতুন তথ্য পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।সংযুক্ত আরব আমিরাতের এই উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নে যে মহাকাশযান ব্যবহার করা হবে, তার নাম দেওয়া হয়েছে ‘এমবিআর এক্সপ্লোরার’। এটি ২০২৮ সালের মার্চে মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী প্রধান গ্রহাণু বেষ্টনীতে অবস্থিত সাতটি আলাদা গ্রহাণু পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা করবে।
সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত এই মহাকাশযান সঠিক গতিপথ অর্জনের জন্য ২০২৮ সালের মাঝামাঝি সময়ে শুক্র গ্রহ এবং ২০২৯ সালের বসন্তে পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।