advertisement
advertisement

চাঁদে থাকা রহস্যময় গহ্বরে অভিযান চালাবে নাসা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
চাঁদে থাকা রহস্যময় গহ্বরে অভিযান চালাবে নাসা

চাঁদের পৃষ্ঠে গর্তের পাশাপাশি রহস্যময় গহ্বরও রয়েছে

advertisement

চাঁদে থাকা রহস্যময় গহ্বর বা পিটগুলোর ইতিহাস ও ভূগর্ভস্থ গঠন সম্পর্কে জানতে অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে নাসা। চাঁদের প্রাচীন আগ্নেয়গিরি অঞ্চলের গভীরে কোনো বিশাল লাভা টিউব বা সুড়ঙ্গ রয়েছে কি না, তা জানতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটি।

ভবিষ্যতে মহাকাশ অভিযান চালানোর সময় নভোচারীদের জন্য প্রাকৃতিক আশ্রয়স্থল খুঁজে বের করা এবং চাঁদের আগ্নেয়গিরির ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।নাসার তথ্যমতে, নতুন এ মিশনের মূল লক্ষ্য হচ্ছে চাঁদের মারিয়াস হিলস পিট বা মারিয়াস হিলস গহ্বরের তথ্য সংগ্রহ করা। চাঁদের প্রাচীন আগ্নেয় অঞ্চলে অবস্থিত এ গহ্বরের গভীরতা প্রায় ৩৪ মিটার বা ১১১ ফুট এবং প্রস্থে ৬৫ থেকে ৯০ মিটার।

কৃত্রিম উপগ্রহে ধারণ করা ছবিতে গহ্বরটির অস্তিত্ব নিশ্চিত করা গেলেও এটি কোনো বড় ভূগর্ভস্থ সুড়ঙ্গ বা গুহার সঙ্গে যুক্ত আছে কি না, তা নিয়ে স্পষ্ট ও পর্যাপ্ত তথ্য জানা নেই বিজ্ঞানীদের।চাঁদের রং বদলায় কীভাবেপ্ল্যানেটারি সায়েন্স ইনস্টিটিউটের নেতৃত্বে পরিচালিত জিমলি নামের এ প্রকল্পে মাল্টিসেন্সর পদ্ধতি ব্যবহার করা হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর