advertisement
advertisement

বড় সংস্কার ছাড়া সংবিধানের ছোটখাটো সংশোধনে রাষ্ট্রকাঠামো বদলাবে না


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
বড় সংস্কার ছাড়া সংবিধানের ছোটখাটো সংশোধনে রাষ্ট্রকাঠামো বদলাবে না

আলী রীয়াজ

advertisement

জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দুই বছর পর এসে সেই প্রক্রিয়া কোথায় দাঁড়িয়েছে; সংস্কার প্রশ্নে রাজনৈতিক বিতর্ক; বিরোধী দলকে বাদ দিয়ে সংবিধান সংশোধন করলে এর রাজনৈতিক প্রভাব কী হতে পারে—এসব বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন সাবেক জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

সাক্ষাৎকার নিয়েছেন রিয়াদুল করিম।২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল, দুই বছর পর এসে এই সংস্কার প্রক্রিয়াটা কোথায় এসে দাঁড়াচ্ছে?আলী রীয়াজ: রাষ্ট্র সংস্কারের প্রত্যাশাটা এখনো আছে। আপনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তারা কিন্তু আগের ব্যবস্থায় ফিরে যেতে চায় না। সাধারণ মানুষ হয়তো সুস্পষ্টভাবে আপনাকে সংবিধানের ধারা বলতে পারবে না।

কিন্তু তারা এটা বুঝতে পারেন যে যদি আগের মতোই ব্যবস্থাটা থাকে তাহলে ভিন্ন কিছু আশা করা যাবে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর