সম্পাদকীয়
শিক্ষক-সংকটে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা যে বেহাল রয়েছে, তা প্রায়ই সংবাদমাধ্যমের শিরোনাম হয়। তবে সিলেটের জকিগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের যে দুরবস্থা, তার সঙ্গে অন্য বিদ্যালয়ের তুলনা চলে না। প্রথম আলোর খবর জানাচ্ছে, ৫৭ বছরের পুরোনো নারীশিক্ষার এ বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ৪৮৬ জন হলেও শিক্ষক আছেন মাত্র দুজন।
ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঁচটি শ্রেণিতে এতগুলো বিষয় দুজন শিক্ষক কীভাবে পড়ান, সেটা বড় এক বিস্ময়ের প্রশ্ন।শিক্ষাবর্ষের ৯ মাস পেরিয়ে যাওয়ার পর গত ২৬ সেপ্টেম্বর প্রথমবারের মতো ইসলাম শিক্ষা বিষয়ে ক্লাস পায় দশম শ্রেণির শিক্ষার্থীরা। অথচ বিদ্যালয়টিতে বর্তমানে যে দুজন শিক্ষক আছেন, তাঁদের মধ্যে একজন ইসলাম শিক্ষার। তাঁকে বাধ্য হয়েই অন্যান্য বিষয়ে ক্লাস নিতে হচ্ছে।
পরিস্থিতি এমন যে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত দুজন শিক্ষককে টানা পিরিয়ড নিতে হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।