জোড়া গোল করেছেন মেসি
আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানানোর পর ক্লাব ফুটবলে ফিরেই জোড়া গোল করেছেন লিওনেল মেসি। আজ মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। দলের জয়ে ৪৭ ও ৬০ মিনিটে গোল করেন আর্জেন্টাইন এই মহাতারকা। ম্যাচে জোড়া গোল করেছেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজও।আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে বেনিনের বিপক্ষে মেসি মাঠে নেমেছেন চার দিন আগে।
বুয়েনস এইরেসের ম্যাচটিতে জোড়া অ্যাসিস্টের সঙ্গে একটি গোল করেছিলেন আর্জেন্টিনার হয়ে ১২৬ গোল করা এই ফরোয়ার্ড। এবার ক্লাব ফুটবলে ফিরে জোড়া গোল করে মেসি নিজের ছন্দেরই জানান দিলেন।মায়ামির গোল উৎসবের শুরুটা হয়েছিল সুয়ারেজকে দিয়ে। ম্যাচের ৩ মিনিটে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের জোরালো শটে দলকে এগিয়ে নেন তিনি। ৩৯ মিনিটে আবারও গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার।
দুই গোলেই সহায়তা করেন জার্মান বেরতেরামে।মেসির সঙ্গে জোড়া গোল করেছেন সুয়ারেজওপ্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।