advertisement
advertisement

পেন্টাগন ইরানে হামলার নতুন পরিকল্পনা করলেও ট্রাম্প কেন দ্বিধায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
পেন্টাগন ইরানে হামলার নতুন পরিকল্পনা করলেও ট্রাম্প কেন দ্বিধায়

যুদ্ধবিমানবাহী মার্কিন রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট

advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আবার পুরোদমে হামলা চালানোর বিষয়ে দ্বিধায় আছেন। তবে সেখানে বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। শিগগিরই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি মোতায়েন করা হবে।

এ অঞ্চলে সামরিক শক্তি বাড়ানোর পাশাপাশি ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মজুত, জ্বালানি স্থাপনা এবং অন্যান্য সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনাও তৈরি করেছে পেন্টাগন। তবে ইরানে বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু করার বিষয়ে ট্রাম্প একাধিকবার পিছিয়ে এসেছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেলের ট্যাংকারে ইরানের হামলা বাড়লেও দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিক্রিয়া ছিল সীমিত।

গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবেন না তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর