আয়কর
করমুক্ত আয়ের সীমা বাড়লেও নতুন করধাপ, বিনিয়োগ রেয়াত কমানো, সঞ্চয়পত্রের মুনাফার করপদ্ধতি ও ন্যূনতম করের কারণে আপনার কর কেন বাড়তে পারে, তা এ লেখায় ব্যাখ্যা করা হয়েছে। উদাহরণ দিয়ে দেখানো হয়েছে, একই আয় ও বিনিয়োগে করের অঙ্ক কীভাবে বদলাতে পারে। রিটার্ন জমার সময় অনুযায়ী ছাড় ও বাড়তি করের হিসাবও জানতে পারবেন।আয়কর রিটার্ন দেওয়ার সময় চলছে। এবার রিটার্ন দিতে গিয়ে অনেক করদাতা দেখছেন, আগের তুলনায় তাঁদের কর বেড়েছে।
আয় ও বিনিয়োগ একই থাকলেও কারও কারও বেশি কর দিতে হচ্ছে। অথচ এবারের বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে।অর্থ আইন ২০২৬-এর মাধ্যমে ব্যক্তিশ্রেণির আয়করে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
এনবিআরের আয়কর নির্দেশিকা ২০২৬-২৭-এ নতুন করধাপ, বিনিয়োগ রেয়াত, ন্যূনতম কর এবং রিটার্ন দেওয়ার সময় অনুযায়ী ছাড় ও বাড়তি করের নিয়ম ব্যাখ্যা করা হয়েছে।এসব নিয়ম আগের করবর্ষের সঙ্গে তুলনা করলে দেখা যায়, অনেক করদাতার কর বেড়েছে।সাধারণ করদাতার করযোগ্য আয় ৪ লাখ টাকা পর্যন্ত হলে এবার কোনো কর নেই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।