মেডিকেল কলেজের জায়গা দখল করে তৈরি হচ্ছে কাঁচামালের আড়ত। গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের কামারপাড়া এলাকায়
ভাড়ার নামে জমিটি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। নির্মাণ করা হচ্ছে আড়ত।ঢাকার আশুলিয়ায় একটি বেসরকারি মেডিক্যাল কলেজের জায়গায় আড়ত তৈরি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, আড়ত তৈরির মানে হলো জায়গায়টি স্থায়ীভাবে দখল করা। সেখানে আর মেডিক্যাল কলেজ করা হবে না।যে জমিতে আড়ত হচ্ছে, সেই জমি ছিল কামারপাড়া স্কুল অ্যন্ড কলেজের।
স্থানীয় সূত্র ও নথিপত্র বলছে, ২০১০ সালে স্কুলের তৎকালীন ব্যবস্থাপনা কমিটি বিদ্যালয়টির জমি থেকে ১৬৪ শতাংশ মেডিক্যাল কলেজের নামে দেয়। মেডিক্যাল কলেজের প্রস্তাবিত নাম রাখা হয় উত্তরা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতাল।স্থানীয় লোকজন বলছেন, তখন আওয়ামী লীগের দাপট ছিল। তারা মেডিক্যাল কলেজের নাম বঙ্গবন্ধুর নামে রেখে কাজটি করতে চেয়েছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী নেতারা এলাকাছাড়া।
বিএনপির নেতা-কর্মীরা সবকিছু নিয়ন্ত্রণ করছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।