আগস্ট মাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হওয়ার পর থেকেই এভাবে মাস্ক পরেই সামনে আসছেন মেঘলা মুক্তা
কী সুন্দর মায়াময় মুখখানি! পর্দায় নানা চ্যালেঞ্জিং চরিত্রে ও পর্দার বাইরে সামাজিক মাধ্যম ও বিভিন্ন ইভেন্টে নানা লুকে মুগ্ধ করেছেন আমাদেরকে সম্ভাবনাময় অভিনেত্রী মেঘলা মুক্তা। অথচ গত আগস্ট মাসে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর এখন রিকভারির ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাঁর চেহারার ক্ষতি। মেঘলার ফেসবুক থেকে জানা যায়, নাক থেকে থুতনি পর্যন্ত মুখের অনেক অংশর সেলাই পড়েছে তাঁর।
উপুড় হয়ে পড়ায় দাঁতও ভেঙেছে। এমনিতেই কাজ কম পান বলে আফসোস করে মেঘলা বলেন, এখন এই ক্ষতিগ্রস্ত মুখমণ্ডলের কারণে কামব্যাক করা নিয়ে আশঙ্কায় আছেন তিনি। সম্প্রতি মেঘলা একাই সড়কে দাঁড়িয়ে ব্যানার হাতে তাঁর সঙ্গে ঘটে যাওয়া অপরাধের বিচার চেয়ে নজরে আসেন সকলের। ফেসবুক লাইভেও জানিয়েছেন এ বিষয়ে তাঁর বক্তব্য ও অভিযোগ।
একজন সাধারণ নাগরিক ও মেধাবী অভিনেত্রী হিসেবে মেঘলার এই কঠিন সময়ে তাঁর এই প্রতিবাদের প্রতি আমাদের সমর্থন থাকা অত্যন্ত জরুরি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।