advertisement
advertisement

সিলেটের সীমান্ত এলাকায় পড়ে ছিল যুবকের গুলিবিদ্ধ মরদেহ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
সিলেটের সীমান্ত এলাকায় পড়ে ছিল যুবকের গুলিবিদ্ধ মরদেহ

লাশ

advertisement

সিলেটের কানাইঘাটে ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় গ্রামের একটি কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পিঠে তিনটি গুলির চিহ্ন আছে বলে জানিয়েছে পুলিশ।নিহত শাহিন আহমদ (২৫) কানাইঘাটের কেউটি হাওর গ্রামের বাসিন্দা।নিহত যুবকের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শাহিন কৃষিকাজ করতেন।

গত শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন সীমান্তসংলগ্ন বাংলাদেশের ভেতরে সোনারখেওড় গ্রামের কৃষিজমিতে তাঁর গুলিবিদ্ধ মরদেহ দেখতে পান। খবর পেয়ে শাহিনের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে।কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, যে এলাকায় মরদেহ পাওয়া গেছে, সেটি দুর্গম সীমান্ত এলাকা।

সেখানে নৌকা ও মোটরসাইকেলে করে যাতায়াত করতে হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর