advertisement
advertisement

সৌদিতে হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
সৌদিতে হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

advertisement

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা থেকে আজ রোববার সকাল পর্যন্ত মোট পাঁচটি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা–রিয়াদ রুটের একটি ফ্লাইট রয়েছে। এ ছাড়া সৌদি আরবের বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইটও বাতিল হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, বিমানবন্দর বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর