সীমান্তের শূন্যরেখায় ছিলেন ঠেলে পাঠানো ছয় নারী–পুরুষ। আজ রোববার সকাল ছয়টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত এলাকায়
মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মোট ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় লোকজনের বাধায় দুটি চেষ্টাই ব্যর্থ হয়েছে।আজ রোববার মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্তে ছয়জন এবং কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চারজনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়।মেহেরপুরে ছয় ঘণ্টা শূন্যরেখায় মেহেরপুরের গাংনীর রংমহল সীমান্তে ছয়জন নারী-পুরুষকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।
প্রায় ছয় ঘণ্টা শূন্যরেখায় থাকার পর ওই ছয়জনকে ফেরত নিয়ে গেছে তারা।স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, আজ ভোর চারটার দিকে বিএসএফ কাঁটাতারের বেড়ার গেট খুলে চারজন নারী ও দুজন পুরুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।