জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের লোগো। জেনেভাভিত্তিক এই সংস্থা থেকে নিয়মিত বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ থেকে গণহারে আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। তবে ভারত সরকার সংস্থাটির বক্তব্য প্রত্যাখ্যান করেছে।জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) থেকে গতকাল শনিবার বলা হয়, ভারতীয় কর্তৃপক্ষকে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে নির্বিচারে আটক করা সবাইকে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দিতে হবে।অচল দিল্লি, ব্যাপক ধরপাকড়ওএইচসিএইচআরের এ বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার।
তারা জাতিসংঘের সংস্থাটির উদ্বেগকে ‘অমূলক’ এবং ওএইচসিএইচআরের বক্তব্যকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বলে উল্লেখ করেছে।বিক্ষোভকে ঘিরে দিল্লির বিভিন্ন এলাকায় ব্যারিকেড বসানো হয়েছে, ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে এবং শহরটিতে চলাচলকারী ট্রেন বাতিল করা হয়েছে।জাতিসংঘের মানবাধিকারবিষয়ক মুখপাত্র থামিন আল-খিতান এক বিবৃতিতে বলেন, ‘দিল্লিতে আজকের (শনিবার) বড় ধরনের বিক্ষোভের আগে ও বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারী, বিক্ষোভের নেতা, নাগরিক সংগঠনের সদস্য, আইনজীবী ও সাংবাদিকদের গণহারে আটকের খবরে আমরা উদ্বিগ্ন।’মুখপাত্র আরও বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর যেকোনো বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে তা ‘প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ’ হতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।