advertisement
advertisement

শর্ত সাপেক্ষে মুক্তি পেলেন সিজেপির নেতা দিপকেসহ শীর্ষ নেতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ
শর্ত সাপেক্ষে মুক্তি পেলেন সিজেপির নেতা দিপকেসহ শীর্ষ নেতা

সিজেপির নেতা (বাঁ থেকে) সৌরভ দাস, প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ও আশুতোষ রাঙ্কা

advertisement

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা প্রধান অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তি দেওয়া হয়েছে।

তবে শর্ত দেওয়া হয়েছে, তাঁরা আগামী ‘এক বছর শান্তি ভঙ্গ করতে পারবেন না’।দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, প্রতিরোধমূলক আটকের পর আজ রোববার দিল্লি ক্যান্টনমেন্ট থানায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে সিজিপির নেতা অভিজিৎ দিপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে মুক্তি দেওয়া হয়েছে।হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়েছে, মুক্তির পর সিজিপির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা সাংবাদিকদের জানিয়েছেন, তাঁরা আজ রোববার বেলা দুইটায় সংবাদ সম্মেলন করবেন।গতকাল শনিবার যন্তর মন্তরে দলের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে বেঙ্গালুরু থেকে মুম্বাই হয়ে দিল্লি পৌঁছানোর পর এই তিনজনকে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের ভেতর থেকেই আটক করা হয়েছিল।পুলিশ জানিয়েছে, দিপকেকে তাঁর দাদির মৃত্যুর খবর দিয়ে বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছিল।

এই আন্দোলনের নেতৃত্বের দায়িত্বে থাকা সিজিপির অজিঙ্ক শিন্ডে জানিয়েছেন, ‘জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত’ এই প্রতিবাদ অব্যাহত থাকবে।আজ রোববার একাধিক সংগঠন সিইসিবিরোধী বিক্ষোভ অব্যাহত রাখবে বলে আশা করা হচ্ছে।ভারতের নয়াদিল্লির দিল্লি ক্যান্টনমেন্ট থানা থেকে মুক্তির পর দাঁড়িয়ে আছেন সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, ১১ অক্টোবর ২০২৬,...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর