advertisement
advertisement

দিল্লি-মুম্বাইয়ে আজও বিক্ষোভ: ছাড়া পেলেন মমতা-রাঠি, এখনো আটক কারা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
দিল্লি-মুম্বাইয়ে আজও বিক্ষোভ: ছাড়া পেলেন মমতা-রাঠি, এখনো আটক কারা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের সময় আটক করা হচ্ছে আন্দোলনকারীদের। নয়াদিল্লি, ১০ অক্টোবর ২০২৬

advertisement

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে চলা আন্দোলনে গতকাল শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লি ছিল উত্তাল। ব্যাপক ধড়পাকড় চলেছে দিনভর। তরুণ আন্দোলনকারী থেকে বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মুখ্যমন্ত্রী; পুলিশের রোষানল থেকে কেউই বাদ যাননি। দিন শেষে মুক্তি পেয়েছেন কেউ। কাউকে এখনো আটক রাখা হয়েছে।গতকাল সকালে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর উড়োজাহাজের ভেতর থেকেই আটক হন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে।

এ সময় আটক করা হয় দলটির আরও দুই নেতা সৌরভ দাস আর আশুতোষ রানকাকেও। তাঁদের এখনো মুক্তি দেওয়া হয়নি।সিইসি জ্ঞানেশের ওপর চাপ বাড়ছে দিপকে আটক হওয়ার প্রেক্ষাপটে এক ভিডিও বার্তায় জানান, সিজেপি নেতা অজিঙ্ক শিন্ডে আন্দোলন এগিয়ে নেবেন। দিন শেষে অজিঙ্ক শিন্ডে ঘোষণা দেন, রোববার (আজ) দিল্লিতে আবার যন্তর মন্তরের উদ্দেশে মিছিল করা হবে।

সেই সঙ্গে আজ বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে বিক্ষোভের ডাক দিয়েছেন তিনি।সিজেপির ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে অজিঙ্ক শিন্ডে লেখেন, ‘মোদি সরকার ভয় পাচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর