‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ সিনেমার দৃশ্য। আইএমডিবি
নিভিন পাউলি ও মামিথা বাইজুর রোমান্টিক কমেডি ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ মালয়ালম সিনেমা ‘লোকা’র আয়কেও ছাড়িয়ে গেছে। পরিচালকের গল্প বলার ধরন, দর্শকের মুখে মুখে প্রচার এবং আন্তর্জাতিক বাজার—এই সবকিছুর মিশ্রণে ছবিটি এখন মালয়ালম সিনেমার বড় সাফল্যের উদাহরণ হয়ে উঠেছে। মাত্র ২৫ কোটি রুপি নির্মাণব্যয়ের এই রোমান্টিক কমেডি বিশ্বজুড়ে আয় করেছে ৩৩০ কোটি রুপির বেশি। আয়-ব্যয়ের অনুপাত প্রায় ১৩ গুণ।
শুধু ব্যবসায়িক সাফল্য নয়, ছবিটি মালয়ালম চলচ্চিত্রের সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবেও স্থান করে নিয়েছে। সম্প্রতি ওটিটিতে মুক্তির পর সিনেমাটি নিয়ে আলোচনাও হচ্ছে বাংলাদেশে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ৯ অক্টোবরের প্রতিবেদনে জানিয়েছে, ছবিটির বিশ্বব্যাপী মোট আয় ৩৩০ কোটি ৯৩ লাখ রুপি। এর মধ্যে ভারতের বাজার থেকে এসেছে ১৯২ কোটি ৪৮ লাখ রুপি, আর বিদেশের বাজার থেকে ১৩৮ কোটি ৪৫ লাখ রুপি।
ভারতের নেট আয় ১৬৪ কোটি ৯১ লাখ রুপি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।