‘ম্যানগ্রোভ রিভুলাস’ নামের একটি মাছ গ্রীষ্মমণ্ডলীয় এলাকার জলাশয়ে পানির তাপমাত্রা খুব বেড়ে গেলে শরীর ঠান্ডা করার জন্য লাফ দিয়ে ডাঙায় উঠে আসে
কিছু প্রজাতির মাছ বাতাস থেকে সরাসরি শ্বাস নিতে পারে। এমনকি প্রয়োজনে পানি ছেড়ে ডাঙায় উঠে পথ চলার ক্ষমতাও রাখে এরা।বাংলায় একটা চলতি কথা আছে, ‘পানির মাছ ডাঙায় উঠলে যেমন হয়’। সাধারণত প্রতিকূল পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে না পারা বোঝাতে কথাটি বলা হয়। কিন্তু প্রকৃতির কিছু অদ্ভুত মাছের বেলায় এই নিয়ম মোটেই খাটে না।অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, সত্যিই কি কোনো মাছ পানির বাইরে বেঁচে থাকতে পারে? উত্তর হলো, হ্যাঁ।
বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, এমন কিছু অনন্য প্রজাতির মাছ আছে, যারা পানি ও ডাঙা দুই পরিবেশেই দিব্যি মানিয়ে নিয়ে টিকে থাকতে পারে।শরীর ঠান্ডা করতে পানির বাইরেবিষয়টা নিয়ে কাজ করছেন কানাডার ইউনিভার্সিটি অব গুয়েলফের গবেষক অ্যান্ডি টার্কো। তিনি জানান, কিছু মাছ সত্যিই উভচর স্বভাবের। অর্থাৎ এরা পানির বাইরে এসেও স্বাভাবিকভাবে বেঁচে থাকে।অ্যান্ডি টার্কো ‘ম্যানগ্রোভ রিভুলাস’ নামের একটি মাছ নিয়ে গবেষণা করেছেন।
দেখা গেছে, গ্রীষ্মমণ্ডলীয় এলাকার জলাশয়ে পানির তাপমাত্রা খুব বেড়ে গেলে শরীর ঠান্ডা করার জন্য এই মাছটি লাফ দিয়ে ডাঙায় উঠে আসে।সাধারণত মাছ ফুলকার সাহায্যে পানি থেকে অক্সিজেন নিয়ে শ্বাস নেয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।