রাজশাহী কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. সাজেদুল ইসলাম
রাজশাহী কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. সাজেদুল ইসলামবইটির রিভিউ (পর্যালোচনা) হয়েছে যুক্তরাষ্ট্রে, প্রুফ রিডিং (ভুল সংশোধন) ভারতে, বাঁধাই ও মুদ্রণ হয়েছে নেদারল্যান্ডসে, প্রকাশ হয়েছে সুইজারল্যান্ড থেকে আর বিপণন হচ্ছে ফ্রান্স থেকে! বিক্রয় ও বিপণনের দায়িত্ব পেয়েছে অ্যামাজন ও কিন্ডল লাইব্রেরি (যুক্তরাষ্ট্র)। দাম? বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার টাকা।
হাইড্রোকেমিক্যাল ইভাল্যুয়েশন অ্যান্ড গ্রাউন্ডওয়াটার কোয়ালিটি শিরোনামের বইটি প্রকাশ করেছে আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ ও প্রাচীন প্রকাশনা সংস্থা স্প্রিঙ্গার। নেদারল্যান্ডস, জার্মানি ও সুইজারল্যান্ডে বইটি ই–বুক ও হার্ড কপি আকারে প্রকাশ পেয়েছে।এই বইয়ের লেখক রাজশাহী কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. সাজেদুল ইসলাম। এর আগেও স্প্রিঙ্গার থেকে বাংলাদেশি লেখকদের বই প্রকাশ পেয়েছে।
তবে সাজেদুল ইসলাম জানালেন, এককভাবে লেখা বইয়ের ক্ষেত্রে তাঁরটিই প্রথম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।