আধুনিক প্রতিযোগিতামূলক করপোরেট বিশ্বে প্রথাগত চাকরির গণ্ডি পেরিয়ে ক্যারিয়ারে নতুন ও গতিশীল মোড় আনতে পেশাজীবীদের কাছে ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল’ বা পিএমপি সার্টিফিকেশন বর্তমানে একটি অবিকল্প পাসপোর্টে পরিণত হয়েছে।
বিশ্বের শীর্ষস্থানীয় প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বা পিএমআই কর্তৃক প্রদত্ত এই আন্তর্জাতিক সনদ কেবল একটি কাগজের টুকরা নয়, বরং এটি প্রমাণ করে যে সংশ্লিষ্ট পেশাজীবী যেকোনো জটিল প্রকল্প সফলভাবে পরিকল্পনা, পরিচালনা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করার তাত্ত্বিক ও ব্যবহারিক দক্ষতায় পরিপূর্ণ।
বিশ্বজুড়ে বহুজাতিক কোম্পানি, আইটি ফার্ম, ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন এবং উন্নয়ন সংস্থায় প্রজেক্ট ম্যানেজারের চাহিদা আকাশচুম্বী।আনন্দের বিষয় হলো, দেশের সীমানা ছাড়িয়ে বর্তমানে বাংলাদেশেও পিএমপি সার্টিফিকেটধারীদের জন্য তৈরি হয়েছে এক বিশাল চাকরির বাজার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।