advertisement
advertisement

এডওয়ার্ড ডিমক ও জীবনানন্দ দাশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
এডওয়ার্ড ডিমক ও জীবনানন্দ দাশ

জীবনানন্দ দাশের প্রতিকৃতি ও প্রথম আলোর পুরনো সংখ্যা অবলম্বনে গ্রাফিকস

advertisement

২০০৮ সালের ২৪ অক্টোবর প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে প্রকাশিত এ লেখাটি এত দিন শুধু ছাপা কাগজেই ছিল, আজ অন্যঅইন পাঠকের জন্য তুলে ধরা হলো।জীবনানন্দ দাশকে নিয়ে আমাদের আগ্রহ ও বিস্ময় প্রায় অন্তহীন। বিশ শতকের অন্য কোনো বাঙালি কবি আমাদের কল্পনায় এমন প্রবলভাবে দাগ কাটেননি। অন্য আর কোনো কবি নেই—রবীন্দ্রনাথ ও নজরুলকে মাথায় রেখেই বলছি—যাঁর কবিতা সব বয়সের বাঙালি পাঠককে এমন প্রবল রকম আলোড়িত করে।

তাঁর কবিতার চিত্রময়তা, যার সঙ্গে আমরা অনায়াস ঘনিষ্ঠ বোধ করি এই জনপ্রিয়তার একটি কারণ। যে প্রকৃতির বর্ণনা জীবনানন্দ করেন, বাস্তবে তাকে আমরা আর খুঁজে পাই না। পাই না বলেই হয়তো হারানো সে সৌন্দর্যকে আমরা নিজের ভেবে আরও প্রবলভাবে আঁকড়ে ধরি। কিন্তু তার চেয়ে বড় কারণ আমার মনে হয়, জীবনানন্দের কবিতার সাবজেক্টিভিটি। একই কবিতা একেকভাবে আমাদের কাছে ধরা দেয়। অনেক সময় তাঁর উচ্চারিত শব্দচিত্র আমাদের ধরাছোঁয়ার বাইরে রয়ে যায়।

সম্রাট বিম্বিসার কে, বিদর্ভ নগর কোথায়, তা না জেনেই মনে মনে নিজের মতো এক চিত্র ও ধ্বনির জগৎ আমরা গড়ে নিই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর