advertisement
advertisement

আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরপরই মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরপরই মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

মিয়ানমারের বিভিন্ন জাতিগোষ্ঠীর বাস্তুচ্যুত নাগরিকদের পাশাপাশি প্রায় ১ লাখ ২৬ হাজার রোহিঙ্গা মালয়েশিয়ায় বসবাস করছে

advertisement

মালয়েশিয়া সরকার সে দেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের হাজারো শরণার্থীকে দেশে ফেরত পাঠাবে বলে জানিয়েছে।

অথচ কয়েক দিন আগেই আন্তর্জাতিক বিচার আদালত এক ঐতিহাসিক রায়ে বলেছেন, রোহিঙ্গাদের ওপর মিয়ানমার গোষ্ঠীনিধন বা জাতিগত হত্যা (জেনোসাইড) চালিয়েছে।মালয়েশিয়া সরকারও স্বীকার করেছে, তাদের দেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের শরণার্থীরা নিজ দেশে জান্তা সরকারের ‘নৃশংসতার’ শিকার হয়েছে।এরপরও কেন শরণার্থীদের ফেরত পাঠানো হচ্ছে, তার ব্যাখ্যা দিতে গিয়ে গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শ মেনেই এ প্রত্যাবাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইসিজের পরামর্শ ছিল, নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষদের যেন ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন’ নিশ্চিত করা হয়।মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমমিয়ানমারের জনগণের অধিকার রক্ষার নীতি থেকে তাঁর দেশ সরে আসেনি বলেও জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।আনোয়ার ইব্রাহিম জাতিসংঘের পরামর্শ মেনে প্রত্যাবাসনের কথা বললেও এর আগে সংস্থাটি সতর্ক করে বলেছিল, মিয়ানমারে ফেরত পাঠানো শরণার্থীদের বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।মালয়েশিয়ায় মিয়ানমারের শরণার্থীদের উপস্থিতি নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ ক্রমেই বাড়ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর