জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
রাতে গ্যাসের চুলা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন বাসার লোকজন। গ্যাস ছড়িয়ে পড়েছিল ঘরে। সকালে চুলা জ্বালালে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ফ্ল্যাটে। দগ্ধ হন পাঁচজন। তাঁদের মধ্যে একে একে মারা গেলেন চারজন।সর্বশেষ আজ বুধবার ভোরে মারা গেছেন সামসুন নাহার (৫০)। তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
তাঁর মারা যাওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকার কাঞ্চন টাওয়ারের ফ্ল্যাটটিতে ১৯ নভেম্বর সকালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। প্রথমে মারা যান সাবা (৩০)। ২০ নভেম্বর বিকেলে তাঁর মৃত্যু হয়। পরদিন ভোরের দিকে মারা যায় তাঁর দেড় বছর বয়সী ছেলে মাহাব।গতকাল মঙ্গলবার সকালে মারা যান সানজিদা (২০)।
আর আজ ভোর পাঁচটার দিকে মারা যান সানজিদার মা সামসুন নাহার।বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, সাবার শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।