advertisement
advertisement

নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনায় ছয় দিন পর মামলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনায় ছয় দিন পর মামলা

নিহত সোহেল রানা ও শাহিনুর ইসলাম

advertisement

নড়াইলের কালিয়ায় উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষক দলের সদস্যসচিব শাহিনুর ইসলাম নিহত হওয়ার ছয় দিন পর হত্যা মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সোহেল রানার বড় ভাই জুয়েল মোল্যা ৫১ জনের নাম উল্লেখ করে কালিয়া থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী মুঠোফোনে প্রথম আলোকে মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এর আগে আটক দুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, নিহত ২নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগ, ১৮ নভেম্বর বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

সন্ধ্যায় মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিলটি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হকের গ্রামের বাড়ি বেন্দারচরের সড়কে প্রবেশ করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর