advertisement
advertisement

‘ওরে কত কথা বলে রে’—যে সংলাপে পরিচিতি বদলে গেল সোহেল খানের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
‘ওরে কত কথা বলে রে’—যে সংলাপে পরিচিতি বদলে গেল সোহেল খানের

অভিনেতা সোহেল খান। ছবি: ফেসবুক থেকে

advertisement

অভিনেতা সোহেল খান। ছবি: ফেসবুক থেকেঢাকার ধামরাইয়ে অভিনেতা সোহেল খানের বেড়ে ওঠা। সেখান থেকে এই অভিনেতা ঢাকায় এসে অভিনয় করেছেন। কথা বলেছেন নিজের ভাষায়, মায়ের শেখানো ভাষায়। দীর্ঘ ক্যারিয়ারে ছায়ার মতো এই অভিনেতার পাশে থেকেছে তাঁর মায়ের কথা। শুটিংয়েও নানাভাবে আসত তাঁর মায়ের স্মৃতি। সেগুলো প্রায়ই উঠে আসত তাঁর সাক্ষাৎকারে। অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

একটি সিনেমার শুটিং করতে বগুড়ায় গিয়েছিলেন এই অভিনেতা। গতকাল মঙ্গলবার সকালে হোটেলে অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। হাসপাতালের দেওয়া সনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, মোহাম্মদ ইকবালের পরিচালনায় নসিব সিনেমায় অভিনয় করতে ১৯ নভেম্বর থেকে তিনি বগুড়ায় ছিলেন।

আজ বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল।অভিনেতা সোহেল খানকে বেশির ভাগ ক্ষেত্রে আঞ্চলিক ভাষায় কথা বলতে দেখা যেত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর