স্কুল ক্যানটিনে বসে খাচ্ছে শিক্ষার্থীরা। সম্প্রতি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে
দুপুরের বিরতিতে ক্যানটিনে শিক্ষার্থীদের ভিড়। কেউ খিচুড়ি খাচ্ছে, কেউ পরোটা-রুটি নিয়ে ব্যস্ত। খাওয়া শেষে বিল দিতে গিয়ে সবাই খুশি। কারণ, পেটভর্তি খাবারের দাম মাত্র ২০ টাকা। বাজারে যে খাবার কিনতে লাগে ৪০ থেকে ৫০ টাকা, এখানে তা মেলে অর্ধেক দামে।
সপ্তাহের কোনো কোনো দিন একই দামে মেলে মাংস–খিচুড়িও।কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রায় এক বছর ধরে এভাবে কম দামে খাবারের ব্যবস্থা করে আসছেন মো. ছবেদ আলী (৫৫)। বিদ্যালয় প্রাঙ্গণে ‘খাদ্য ছায়া স্কুল ক্যানটিন’ পরিচালনা করেন তিনি।
প্রতিদিন সেখানে গড়ে ১০০ থেকে ১২০ শিক্ষার্থী খাবার খায়।রেশমা আক্তার, শিক্ষার্থীটিফিনের সময় বাসায় হেঁটে গিয়ে খেয়ে আবার স্কুলে ফিরে আসা সম্ভব নয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।