advertisement
advertisement

হুট করেই অভিনয়ে এসে আলোচনায়, কে এই অভিনেত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ণ
হুট করেই অভিনয়ে এসে আলোচনায়, কে এই অভিনেত্রী

জিন্নাত ফারজানা চাঁদনী। শিল্পীর সৌজন্যে

advertisement

বঙ্গতে ফয়সাল আগুনের ওয়েব ফিল্ম ‘তোমাকে হলো না পাওয়া’য় অভিনয় করে আলোচনায় তরুণ অভিনেত্রী জিন্নাত ফারজানা। ছোট পর্দার আরও বেশ কিছু আলোচিত প্রকল্পে তাঁকে দেখা গেছে।টিভিতে চলছিল ঈদের নাটক ‘বউ বিভ্রাট’। পরিবারের সঙ্গে বসে নিজের অভিনীত নাটক দেখছেন জিন্নাত ফারজানা চাঁদনী। নিজের নাটক পরিবারের সবাই মিলে দেখতেই পারেন। তবে এ দেখার অন্য একটা অর্থ আছে। এখানে এক গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন চাঁদনী। তিনি বড় হয়েছেন ঢাকায়।

নাটকে গ্রামের মেয়ের চরিত্রের জন্য প্রয়োজনীয় পোশাক তাঁর ছিল না। পরদিন শুটিং, পরিচালক বলে দিয়েছেন, নিজেকেই কস্টিউমের ব্যবস্থা করতে হবে। কী করা যায়! বাসায় চাচাতো বোনের কাছে চরিত্রটির উপযোগী অনেক পোশাক আছে। কিন্তু শুটিংয়ের কথা বললে কখনোই দেবেন না। অগত্যা গভীর রাতে বড় বোনের সঙ্গে মিলে কাজিনের পোশাক চুরি করে শুটিংয়ে গিয়েছিলেন! সেই নাটকই দেখছিলেন আর আড়চোখে কাজিনের দিকে তাকাচ্ছিলেন চাঁদনী। না জানি কী প্রতিক্রিয়া হয়!

কিন্তু মোশাররফ করিমের সঙ্গে চাঁদনীর দৃশ্য দেখে বোন আর কিছু বললেন না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর