advertisement
advertisement

বহুতল ভবনে শান্তার রেকর্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ
বহুতল ভবনে শান্তার রেকর্ড

advertisement

দেশের আবাসন ও বাণিজ্যিক ভবন নির্মাণ খাতে গত দুই দশকে এসেছে এক বৈপ্লবিক রূপান্তর। এই পরিবর্তনের অগ্রভাগে বেশ মজবুত অবস্থানে আছে শান্তা হোল্ডিংস লিমিটেড। ২০০৫ সালে শিল্পোদ্যোক্তা খন্দকার মনির উদ্দিনের উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের নির্মাণ করা উন্নত আধুনিক আইকনিক স্থাপত্য সবার নজর কাড়ছে। বর্তমানে শান্তা হোল্ডিংস দেশীয় আবাসনশিল্পে উন্নত কন্ডোমিনিয়াম ও বিশ্বমানের বহুতল বাণিজ্যিক ভবনের নতুন ধারা তৈরি হয়েছে।

দেশের আকাশরেখায় সর্বোচ্চ উঁচু ভবন তৈরি করে রেকর্ড গড়ছে বলে জানায় প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকে কোম্পানিটি সফলভাবে হস্তান্তর করেছে ৫৭টি আবাসিক এবং ১ কোটি ১০ লাখ বর্গফুট মোট আয়তনের ৭টি দৃষ্টিনন্দন বাণিজ্যিক ভবন। পরীবাগের ১৫০ ফ্ল্যাটের ‘দিগন্ত’ দেশের অন্যতম পূর্ণাঙ্গ আবাসিক কন্ডোমিয়াম এবং তেজগাঁও লিংক রোডের ‘শান্তা ওয়েস্টার্ন টাওয়ার’ দেশে তৎকালীন সময়ে আন্তর্জাতিক মানের আধুনিক বাণিজ্যিক ভবনের স্বীকৃতি পায়।

বর্তমানে ঢাকার গুলশান, বারিধারা, বসুন্ধরা, বনানী, ধানমন্ডি ও মিরপুর এলাকায় প্রতিষ্ঠানটির ৩৫টি আধুনিক আবাসিক (প্রায় ২৬০০ ফ্ল্যাট) এবং ৮টি বাণিজ্যিক প্রকল্পের নির্মাণকাজ দ্রুতগতিতে চলমান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর