advertisement
advertisement

চুল টেনে লাল কার্ড ভিনিসিয়ুসের, ক্ষোভে সংবাদ সম্মেলনে এলেন না মরিনিও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ণ
চুল টেনে লাল কার্ড ভিনিসিয়ুসের, ক্ষোভে সংবাদ সম্মেলনে এলেন না মরিনিও

লাল কার্ড দেখে অসন্তোষ ভিনিসিয়ুস জুনিয়রের

advertisement

ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে গোল করে উদ্‌যাপনে মেতেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। সাইডলাইনে ছুটে গিয়ে সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনিও। কিন্তু আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় বাতিল হয়ে যায় গোলটি। উল্টো আক্রমণে ওঠার সময় প্রতিপক্ষের এক খেলোয়াড়ের চুল টানার অপরাধে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ভিনিসিয়ুসকে।

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ মরিনিও পরে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনেও হাজির হননি।শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচটি রিয়াল মাদ্রিদ জিতেছে ১-০ গোলে। তবে জয় ছাপিয়ে আলোচনায় ভিনিসিয়ুসের লাল কার্ড এবং মরিনিওর সংবাদ সম্মেলন বর্জনের ঘটনা।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।ম্যাচের ৫২ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের বদলি হিসেবে মাঠে নামেন ভিনিসিয়ুস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর