পরিবারের প্রত্যাশার চাপ, টাকার টানাটানি, ভালোবাসায় জড়িয়ে পড়া, পরিচয়ের সংকট, বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ, এসব নিয়েই সিনেমার গল্প।
পরিবারের প্রত্যাশার চাপ, টাকার টানাটানি, ভালোবাসায় জড়িয়ে পড়া, পরিচয়ের সংকট, বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ, এসব নিয়েই সিনেমার গল্প।ক্লাস আছে, পরীক্ষা আছে, অ্যাসাইনমেন্টের চাপও আছে। এসবের মধ্যেই দুই বছর ধরে একটা খ্যাপাটে স্বপ্ন মাথায় নিয়ে ঘুরেছিলেন একদল শিক্ষার্থী—‘একটা সিনেমা বানাব।’ কোনো পূর্ব অভিজ্ঞতা তাঁদের ছিল না, মাথার ওপর ছিল না বড় কোনো প্রযোজকের হাত। খরচাপাতি সব সামলাতে হয়েছে নিজেদের পকেট থেকে, টিউশনির আয় থেকে।
শেষ পর্যন্ত সেই সিনেমা মোটামুটি দাঁড়িয়ে গেছে। নাম অন্যপাতা। সবকিছু ঠিক থাকলে শিগগিরই ছবিটি মুক্তি পাবে।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৪০ জনের বেশি শিক্ষার্থী যুক্ত ছিলেন এই মহাযজ্ঞে। শুরুটা হয়েছিল মাত্র ছয়জনকে নিয়ে। কাজ যত এগিয়েছে, যুক্ত হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আরও শিক্ষার্থী।
এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে ছিলেন মো. শাহেজাহান এ্যানি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।