বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের অধীনে বিবিএ, এমবিএ ও ইএমবিএ পড়ার সুযোগ আছে
দেশ-বিদেশের বিভিন্ন খাতে পেশাগত দক্ষতা বাড়াতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনিস্টিটিউট ও ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে মাস্টার্স অব বিজনেজ অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ও এক্সিকিউটিভ এমবিএ (ইএমিবিএ) ডিগ্রির চাহিদা দিন দিন বাড়ছে। চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার এবং নিত্যনতুন বিজনেস মডেলের উদ্ভব প্রচলিত ব্যবসা পরিচালনাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
আজকের অত্যন্ত প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে কেবল গতানুগতিক অভিজ্ঞতা বা একটি সাধারণ গ্র্যাজুয়েশন ডিগ্রি দিয়ে ক্যারিয়ারের শীর্ষপর্যায়ে অবস্থান ধরে রাখা কঠিন।
আর ঠিক এ কারণেই বাংলাদেশে পেশাজীবীদের মধ্যেও এমবিএ ও ইএমবিএ প্রোগ্রাম বেশি জনপ্রিয়তা লাভ করেছে যা তাদের প্রয়োগিক দক্ষতা বৃদ্ধি ও ব্যবসায় সমসাময়িক জটিল সমস্যা সমাধানে নিজেদের তৈরি করার এক সুবর্ণ সুযোগ করে দিচ্ছে।সবার জন্য সুযোগ ব্যবসায় যেমন ক্রমশ আধুনিকায়ন হচ্ছে, তেমনি দেশীয় ও বিশ্ববাজারে প্রতিযোগিতা প্রতিনিয়ত বেড়ে চলেছে, যার ফলে দেশের প্রসিদ্ধ ব্যবসায় প্রতিষ্ঠানে সুদক্ষ ও আধুনিক জ্ঞানসমৃদ্ধ ম্যানেজারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।