মার্কিন ডলার
চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম প্রান্তিক শেষে প্রবাসী আয়ে প্রথম ও দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক। প্রবাসী আয়ে দীর্ঘদিন ধরেই শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক; আর কৃষি ব্যাংক গত কয়েক বছরের মধ্যে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। এই দুটি ব্যাংক গত অর্থবছর শেষেও প্রবাসী আয়ে প্রথম ও দ্বিতীয় অবস্থানে ছিল। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেও সেই শক্তিশালী অবস্থান ধরে রেখেছে ব্যাংক দুটি।
প্রবাসী আয়–সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিশ্লেষণে এই তথ্য পাওয়া গেছে। জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসের তথ্যের ভিত্তিতে দেশে প্রবাসী আয় আনার ক্ষেত্রে শীর্ষ ১০ ব্যাংকের তালিকা তৈরি করেছে প্রথম আলো। তাতে দেখা যায়, তালিকায় ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের পরের অবস্থানে রয়েছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক।
চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংক ও বেসরকারি খাতের ট্রাস্ট ব্যাংক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।