শিহাব আহমেদ প্রধান বিক্রয় কর্মকর্তা, শান্তা হোল্ডিংস
প্রথম আলো: বর্তমানে অনেকের মুখেই শোনা যায়, ঢাকার স্কাইলাইন বদলে দিয়েছে শান্তা হোল্ডিংস। পিনাকল, ফোরামের মতো উঁচু ভবন নির্মাণের পেছনের গল্পটা কী? শিহাব আহমেদ: বাংলাদেশে আবাসন খাত বলতে একসময় মূলত একটি গ্যারেজ আর কয়েকটি ফ্ল্যাটের সমন্বয় বোঝাত। পরবর্তী সময়ে ডেভেলপার কোম্পানি বড় কমপ্লেক্স তৈরি করে নিচতলায় শিশুদের খেলার জায়গা রেখেছিল।
তবে আমাদের প্রতিষ্ঠানের পরিকল্পনা ছিল আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা ঘরের ভেতরের পাশাপাশি প্রাঙ্গণেও ইনকরপোরেট করা। পরীবাগের ‘দিগন্ত’ কন্ডোমিনিয়াম দিয়ে আমাদের সেই সফল যাত্রা শুরু হয়। অন্যদিকে নিউইয়র্ক বা লন্ডনের ক্যানারি ওয়ার্ফের মতো ঢাকায় আন্তর্জাতিক মানের ব্যবসাকেন্দ্র গড়ে তোলার চিন্তা থেকে আমরা কমার্শিয়াল ভবনে আসি।
ঢাকার স্কাইলাইন বদলে দেওয়া এবং বিশ্বমানের বাণিজ্যিক ভবন তৈরি করে তা উপভোগের সুযোগ দেওয়াই ছিল আমাদের স্বপ্ন।প্রথম আলো: তেজগাঁওয়ে আপনারা ধারাবাহিক কয়েকটি আইকনিক কমার্শিয়াল ভবন নির্মাণ করেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।