advertisement
advertisement

একসময় লোনাপানিতে চিংড়ি ধরতেন, এখন রঙিন মোমে সচ্ছলতা এনেছেন ঊর্মিলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
একসময় লোনাপানিতে চিংড়ি ধরতেন, এখন রঙিন মোমে সচ্ছলতা এনেছেন ঊর্মিলা

ঘরের বারান্দায় সন্তানকে পাশে বসিয়ে রঙিন মোমবাতি তৈরির কাজ করছেন গৃহবধূ ঊর্মিলা মণ্ডল। ছবিটি সম্প্রতি তোলা

advertisement

বারান্দাজুড়ে ছড়িয়ে আছে নানা রঙের মোম, ছোট-বড় ছাঁচ, সুতা ও সুগন্ধির শিশি। ঘরের ভেতর চুলার ওপর গলছে মোম। এর মধ্যে ছাঁচে সুতা বসাচ্ছিলেন ঊর্মিলা মণ্ডল (৩৬)। পাশাপাশি থার্মোমিটার দিয়ে মোমের তাপমাত্রা মাপছিলেন। পাশে বসে মুগ্ধ হয়ে মায়ের কাজ দেখছিল তিন বছর বয়সী সন্তান তনুজা।নিজের ঘরের বারান্দায় এসব কাজ সারেন খুলনার কয়রা উপজেলার সুন্দরবন–সংলগ্ন নয়ানী গ্রামের গৃহবধূ ঊর্মিলা।

তাঁর স্বামী মিহির কান্তি মৃধা পটুয়াখালীতে একটি কীটনাশক বিক্রয়ের প্রতিষ্ঠানে কর্মরত। যে হাতে একসময় লোনাপানিতে চিংড়ির পোনা ধরতেন, সে হাতেই এখন তৈরি করছেন রঙিন ও সুগন্ধি মোমবাতি।সম্প্রতি বাড়িতে গেলে ঊর্মিলা বলেন, খুলনা বিএল কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর করে স্বপ্ন দেখতেন শিক্ষক হওয়ার। নানা কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। কিন্তু বেকার হয়ে ঘরে বসে থাকতে চাননি তিনি।

বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের সহায়তায় মোমবাতি তৈরির প্রশিক্ষণ নেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর