পেশাদার নভোচারীদের পাশাপাশি পর্যটকেরাও মহাকাশে ভ্রমণ করেছেন
১৯৫৭ সালে মহাকাশ যুগের সূচনা থেকে আজ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশের শত শত মানুষ পাড়ি জমিয়েছেন মহাকাশে। সাম্প্রতিক এক পরিসংখ্যানে বলা হয়েছে, মহাকাশ যুগের সূচনা হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫২টি দেশের ৭৪৬ জন মানুষ মহাকাশে ভ্রমণ করেছেন।
এর মধ্যে পেশাদার নভোচারীদের পাশাপাশি বাণিজ্যিক যাত্রায় অংশ নেওয়া পর্যটকেরাও অন্তর্ভুক্ত রয়েছেন।সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উঁচুতে অবস্থিত কার্মান লাইনকে সীমান্ত ধরে মহাকাশে ভ্রমণ করা ব্যক্তিদের সংখ্যা গণনা করা হয়েছে। মহাকাশে ভ্রমণ করা ব্যক্তিদের মধ্যে ৩৬৯ জনই যুক্তরাষ্ট্রের। রাশিয়া ও সাবেক সোভিয়েত ইউনিয়নের ১৩৮ জন এবং চীনের ২৯ জন। মহাকাশ ভ্রমণের ইতিহাসে নারীদের অংশগ্রহণ এখনো পুরুষদের তুলনায় বেশ কম।
এখন পর্যন্ত মহাকাশে ভ্রমণ করেছেন ১১২ জন নারী, যা মোট সংখ্যার মাত্র ১৫ শতাংশ।১৯৬৩ সালের জুন মাসে সোভিয়েত নভোচারী ভ্যালেন্তিনা তেরেসকোভা প্রথম নারী হিসেবে মহাকাশ ভ্রমণ করেছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।