বন্যজগতে টিকে থাকা বেশ কঠিন। এর জন্য শক্তি ও বুদ্ধি দুটোই লাগে। তবে মাঝেমধ্যে বন্যপ্রাণীরা এমন কিছু কাণ্ড করে বসে, যা দেখলে হাসি চেপে রাখা দায়! যেমন ধরুন, কেউ হয়তো বিখ্যাত রকস্টারের মতো পরচুলা পরে বসে আছে! কোনো ভালুক হয়তো মনে আনন্দে খুনসুটি করছে একটা পাখির সঙ্গে। এমনই সব হাস্যকর ও মজার ছবি নিয়ে হাজির হয়েছে ‘নাইকন কমেডি ওয়াইল্ডলাইফ অ্যাওয়ার্ডস ২০২৬’।
এবারের প্রতিযোগিতায় ১০ হাজারেরও বেশি ছবি জমা পড়েছিল, যা রীতিমতো একটা রেকর্ড। সেখান থেকে বাছাই করা সেরা কিছু মজার ছবি নিয়ে আমাদের এই ফটোফিচার।কলার মোচায় পাখির স্নান!চমৎকার এই ছবিটির নাম আউট অব ওয়াটার। ছবিটি তুলেছেন থং ডুই ভু। এখানে দেখা যাচ্ছে, একটি ছোট্ট মৌটুসী পাখি কলার মোচার পাপড়িতে জমে থাকা পানিতে প্রকৃতির নিজস্ব বাথটাবের স্বাদ নিচ্ছে! একবার আরাম করে গোসল করে ওঠার পর সে ভাবল, আরেকবার পানিতে ঝাঁপ দেওয়া যাক।
কিন্তু একি!
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।