advertisement
advertisement

আইএসডিবি-বিআইএসইডব্লিউ আইটি স্কলারশিপ, ডিগ্রি যা-ই হোক আবেদনের সুযোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ণ
আইএসডিবি-বিআইএসইডব্লিউ আইটি স্কলারশিপ, ডিগ্রি যা-ই হোক আবেদনের সুযোগ

প্রতিবছর সহস্রাধিক প্রশিক্ষণার্থী সফলতার সঙ্গে আইটি প্রশিক্ষণ সমাপ্ত করে আকর্ষণীয় ক্যারিয়ার গড়ে তুলছেন

advertisement

নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আইটি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্‌ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। আইটি স্কলারশিপ প্রোগ্রাম তথ্যপ্রযুক্তি শিল্পের বিভিন্ন খাতে চাকরির বাজার অনুযায়ী কোর্সগুলো ডিজাইন করে কোর্স পরিচালনা করে আইএসডিবি-বিআইএসইডব্লিউ।

এ প্রোগ্রামের আওতায় কোর্স সম্পন্নকারীদের ৯২ শতাংশ দেশে ও বিদেশে সফলভাবে কর্মরত। এ প্রোগ্রামে এখন পর্যন্ত ১৯ হাজার আইটি প্রফেশনাল তৈরি করেছে, যাঁরা দেশ এবং বিদেশের ৩ হাজার ২৫৪টির বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। আইএসডিবি-বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান।

তথ্যপ্রযুক্তি এবং কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে আইএসডিবি-আইএসইডব্লিউ নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও বিভিন্ন প্রকল্প প্রণয়ন, অর্থায়ন এবং বাস্তবায়ন করে থাকে।ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ৫৫ অনলাইন কোর্স বিনা মূল্যে শেখার সুযোগস্কলারশিপের সুবিধা• প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য প্রায় ২ লাখ টাকা সমমূল্যের কোর্স• এটি সম্পূর্ণ বিনামূল্যের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম• এটি দেশসেরা আইটি প্রশিক্ষণগুলোর মধ্যে অন্যতম• সফলভাবে কোর্স সম্পন্নকারীদের ‘প্লেসমেন্ট সেল’-এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর