সত্যিই কি মাটির প্লেটে খাবার খেলে স্বাদ আলাদা মনে হতে পারে?
দুপুরে গরম ভাত, মসুর ডাল, আলুভর্তা আর একটু সরিষার তেল দিয়ে মাখানো শাক খেতে বসেছেন। এক দিন খাবারটা খেলেন স্টিলের থালায়, আরেক দিন মাটির তৈরি প্লেটে। খাবার একই, রান্নাও একই। তবু মাটির প্লেটে খেতে বসে মনে হলো, স্বাদটা যেন একটু অন্য রকম! ভাতের গন্ধ, ডালের উষ্ণতা, খাবারের সঙ্গে মাটির পাত্রের স্পর্শ; সব মিলিয়ে খাওয়ার অভিজ্ঞতায় যেন নতুন কিছু যোগ হয়েছে। এমন অনুভূতি কি শুধুই মনের ভুল?
নাকি সত্যিই মাটির প্লেটে খাবার খেলে স্বাদ আলাদা মনে হতে পারে?এই প্রশ্নের উত্তর জানতে হলে আগে বুঝতে হবে খাবারের স্বাদ আসলে কীভাবে তৈরি হয়। আমরা সাধারণত মনে করি, জিহ্বায় খাবার লাগলেই তার স্বাদ বুঝতে পারি। কিন্তু ব্যাপারটা এত সরল নয়। খাবারের গন্ধ, তাপমাত্রা, গঠন, রং, এমনকি যে পাত্রে খাবার পরিবেশন করা হচ্ছে, সেটিও আমাদের স্বাদ গ্রহণের অভিজ্ঞতায় ভূমিকা রাখতে পারে। তবে মাটির প্লেটে খাবার খেলে স্বাদ সব সময় বেড়ে যায়, এমন নয়।
এর পেছনে কাজ করে কয়েকটি বিষয়।স্টেইনলেস স্টিলে জং ধরে না কেনগ্লেজ হলো পাত্রের গায়ে দেওয়া কাচের মতো একটি আবরণ, যা পৃষ্ঠতলকে মসৃণ করতে এবং পানি শোষণ কমাতে সাহায্য করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।