advertisement
advertisement

নিখিলেশ থেকে আজিজ, বিজেপির হয়ে নির্বাচনও করেছিলেন ভিক্টর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
নিখিলেশ থেকে আজিজ, বিজেপির হয়ে নির্বাচনও করেছিলেন ভিক্টর

সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কি খিলাড়ি’ তাঁর ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলে

advertisement

নিখিলেশ আর আজিজ। দুই চরিত্র, দুই পৃথিবী। সত্যজিৎ রায়ের ‘ঘরে–বাইরে’র নিখিলেশ শান্ত, সংযত, যুক্তিবাদী। ভালোবাসেন, কিন্তু ভালোবাসার দাবিতে স্ত্রীর স্বাধীনতা কেড়ে নিতে চান না। অন্যদিকে ডেভিড লিনের ‘আ প্যাসেজ টু ইন্ডিয়া’র ডা. আজিজ আবেগপ্রবণ, বন্ধুত্বে উদার। অপমান আর অবিশ্বাসে তাঁর সেই আন্তরিক পৃথিবী ভেঙে পড়ে।

দুই চরিত্রের মাঝের দূরত্বই বুঝিয়ে দেয় ভিক্টর ব্যানার্জির অভিনয়ের ব্যাপ্তি।একজনের অনুভূতি ধরা পড়ে নীরবতায়, অন্যজনের আবেগ প্রায় উপচে পড়ে। ভিক্টর দুজনকেই বিশ্বাসযোগ্য করে তুলেছেন। তবে তাঁর দীর্ঘ অভিনয়জীবন এই দুই চরিত্রে সীমাবদ্ধ নয়। বাংলা বাণিজ্যিক ছবি থেকে হিন্দি সিনেমা, ব্রিটিশ চলচ্চিত্র থেকে ফরাসি নির্মাতার মহাকাশের গল্প—নানা পরিসরে কাজ করেছেন।

পর্দায় হয়েছেন রবীন্দ্রনাথও।আজ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ভিক্টর ব্যানার্জির ৮০তম জন্মবার্ষিকী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর