advertisement
advertisement

ছদ্মনামে ফেসবুক আইডি খুলে ২২০০ টাকায় ব্যবসা শুরু, এখন সফল উদ্যোক্তা যশোরের সানজিদা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ
ছদ্মনামে ফেসবুক আইডি খুলে ২২০০ টাকায় ব্যবসা শুরু, এখন সফল উদ্যোক্তা যশোরের সানজিদা

যশোরের নারী উদ্যোক্তা সানজিদা খাতুন নিজে হাতে খাবার তৈরি করেন। পরে তা অনলাইনের মাধ্যমে বিক্রি করেন

advertisement

যশোরের নারী উদ্যোক্তা সানজিদা খাতুন নিজে হাতে খাবার তৈরি করেন। পরে তা অনলাইনের মাধ্যমে বিক্রি করেননিজের একটা পরিচয় দরকার—এই তাগিদ থেকেই শুরু হয়েছিল যশোরের সানজিদা খাতুনের লড়াই। পরিবারে অভাব ছিল না, বাবা কিংবা স্বামীর কাছে চাওয়ামাত্রই মিলে যেত সব। কিন্তু সানজিদার মন বলছিল, নিজের উপার্জনে বাঁচার আত্মতৃপ্তি অন্য কোথাও নেই।

সেই ভাবনা থেকেই মাত্র ২ হাজার ২০০ টাকা মূলধন নিয়ে ২০২২ সালের নভেম্বরে শুরু হয় তাঁর অন্য রকম এক যুদ্ধ।শুরুর পথটা মসৃণ ছিল না। সামাজিকভাবে কে কী ভাববে—সেই দ্বিধা থেকে পরিচয় গোপন রাখতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছদ্মনামে আইডি ব্যবহার করেন সানজিদা খাতুন। ‘ফারহানা জামান’ নামের সেই ছদ্মবেশী আইডি দিয়েই যুক্ত হন যশোরের স্থানীয় ‘আগামী উদ্যোক্তা’ নামের অনলাইন প্ল্যাটফর্মে।

মায়ের কাছ থেকে নেওয়া সামান্য টাকায় ঘরে তৈরি ঢেঁকিতে ছাঁটা আতপ চালের গুঁড়া, খাঁটি হলুদ ও শুকনা মরিচের গুঁড়া—মাত্র এ তিনটি পণ্য দিয়ে শুরু হয় তাঁর অনলাইন কেনাবেচা; সঙ্গে যুক্ত করেন ঘি ও মধু।লুকিয়ে শুরু করা সেই কাজ বেশি দিন আড়ালে থাকেনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর