advertisement
advertisement

ফরিদউদ্দিন আত্তারের বিহঙ্গসভা: ৩০ পাখির রহস্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
ফরিদউদ্দিন আত্তারের বিহঙ্গসভা: ৩০ পাখির রহস্য

‘দ্য কনফারেন্স অব দ্য বার্ডস, দ্য সিলেক্টেড সুফি পোয়েট্রি অব ফরিদউদ্দিন আত্তার’ প্রচ্ছদ  ও আত্তারের প্রতিকৃতি অবলম্বনে

advertisement

ঝাঁকে ঝাঁকে পাখি সমবেত হচ্ছে এক বিশাল প্রান্তরে। ডানায় ডানায় আবৃত আকাশ। উড়ে আসছে বন পেরিয়ে। নদীর নির্মল প্রবাহ পেরিয়ে। পাহাড়ের প্রান্ত ঘেঁষে, রোদের কিরণে ভেসে। মরুপ্রান্তর পেছনে ফেলে উড়ে আসছে অগণিত পাখি। কেন এ মহাসম্মেলন? উদ্দেশ্য নিশ্চয়ই আছে। তারও পেছনে আছে শূন্যতা। যে শূন্যতা, যে হাহাকার তাদের সমবেত করেছে। তাদের একজন রাজা দরকার। সবার রাজা আছে। পশুদের আছে, মানুষেরও আছে। রাজা ছাড়া রাজ্য টেকানো দায়।

আত্মপরিচয়ের পথে সৃষ্টি হয় সংকটের। শূন্যতার সূচনা সেখানেই। রাজা খুঁজতে হবে। মহাসমাগমের মূল উদ্দেশ্য এটাই। ভেতরের শূন্যতা তাড়না দেয় বাইরের রাজাকে সন্ধান করার। রাজা মিলবে কোথায়? পাখিদের দলে প্রতিধ্বনিত হয় একই প্রশ্ন। উত্তর নেই জানা, ক্লান্ত নিথর ডানা। আচমকা এক বিজ্ঞ পাখি দৃষ্টি আকর্ষণ করে। পাখির নাম হুদহুদ। নবী সোলায়মানের সঙ্গে এই পাখির একটা সংযোগসূত্র আছে। হুদহুদ নামের পক্ষী নবীর কাছে সংবাদ বহন করে আনত।

সে সুবাদে দূরদেশ তার দেখা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর