advertisement
advertisement

‘সেরা খেলোয়াড়’ রিশাদকে ধরে রাখল হোবার্ট হারিকেন্স


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ণ
‘সেরা খেলোয়াড়’ রিশাদকে ধরে রাখল হোবার্ট হারিকেন্স

প্রথমবার বিগ ব্যাশে খেলে ১৫ উইকেট নিয়েছিলেন রিশাদ হোসেন (ডানে)

advertisement

আবারও বিগ ব্যাশে রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার টি–টুয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের ১৬তম আসরের জন্য বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। আজ ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এ খবর জানানো হয়।হোবার্ট এবার অস্ট্রেলিয়ার মূল লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকেও দলে নিয়েছে। অর্থাৎ আগামী মৌসুমে হোবার্টে জাম্পা–রিশাদ জুটি দেখা যাবে।হোবার্টের হয়ে অভিষেক মৌসুমেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন রিশাদ।

গত আসরে ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন এই লেগ স্পিনার। ২০.৮৬ গড় ও ৭.৮২ ইকোনমি রেটে বোলিং করা রিশাদের সেরা পারফরম্যান্স ছিল ২৬ রানে ৩ উইকেট।

দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মৌসুম শেষে হোবার্ট হারিকেন্সের বর্ষসেরা খেলোয়াড়ও নির্বাচিত হন।রিশাদকে ধরে রাখতে তাঁর নিজের আগ্রহও বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন হোবার্ট হারিকেন্সের হাই পারফরম্যান্স বিভাগের ম্যানেজার সালিয়ান বিমস।বিমস বলেন, ‘গত মৌসুমে হোবার্টে সময়টা যে রিশাদের খুব ভালো কেটেছে এবং সে ফিরতে চায়, সেটি আমাদের কাছে স্পষ্ট করেছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর