advertisement
advertisement

এআই ব্যবহার করে ভিডিও তৈরির অভিযোগে প্রতিযোগিতার প্রথম পুরস্কার বাতিল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
এআই ব্যবহার করে ভিডিও তৈরির অভিযোগে প্রতিযোগিতার প্রথম পুরস্কার বাতিল

এআই

advertisement

বৈজ্ঞানিক গবেষণা এবং মাইক্রোস্কোপি ফটোগ্রাফিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা জেনারেটিভ এআইয়ের ব্যবহার দিন দিন বাড়লেও প্রতিযোগিতায় এ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা নিয়ে বিতর্ক রয়েছে। তাই এবার মর্যাদাপূর্ণ ‘নিকন স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতায় পুরস্কারের জন্য নির্বাচিত এক ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রমাণ মেলায় আয়োজকেরা কঠোর পদক্ষেপ নিয়েছেন।

প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘন করায় প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ার পরও সেই ভিডিও নির্মাতার পুরস্কার কেড়ে নিয়েছেন তাঁরা।গত মাসে বার্ষিক নিকন স্মল ওয়ার্ল্ড ইন মোশন ভিডিও প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির রিসার্চ ফেলো বিজ্ঞানী নিং জু। কিন্তু তাঁর জমা দেওয়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে তীব্র সমালোচনা শুরু করেন বিজ্ঞনীরা।

পরে নিকন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত করে ভিডিওতে এআই ব্যবহারের সত্যতা খুঁজে পায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর