advertisement
advertisement

সুস্থ পরিবেশে স্বাভাবিক বিকাশ নিশ্চিত করুন 


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৯:১৩ পূর্বাহ্ণ
সুস্থ পরিবেশে স্বাভাবিক বিকাশ নিশ্চিত করুন 

advertisement

কারাগারে বন্দী মায়ের সঙ্গে থাকা শিশুরা কোনো অপরাধ করেনি। মায়ের বন্দিত্বের কারণে তাদের এমন পরিবেশে থাকতে হচ্ছে, যা তার স্বাভাবিক বিকাশের অনুকূল নয়। প্রায় তিন শ শিশুর এই বাস্তবতা শুধু কারা ব্যবস্থাপনার বিষয় নয়; রাষ্ট্রের মানবিক দায়িত্বেরও পরীক্ষা।সমাজসেবা অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, দেশের বিভিন্ন কারাগারে বন্দী মায়েদের সঙ্গে ২৯৮ থেকে ৩০৩ শিশু রয়েছে। তাদের খেলনা, পোশাক ও পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়। এটা ইতিবাচক।

কিন্তু শিশুর বেড়ে ওঠার চাহিদা এসব সামগ্রীতে সীমাবদ্ধ নয়। তার প্রয়োজন নিরাপদে খেলাধুলা, অন্য শিশুর সঙ্গে মেলামেশা, শেখার সুযোগ এবং স্নেহময় পরিবেশ। কারাগারে এসব কতটা নিশ্চিত হচ্ছে, সেটিই মূল প্রশ্ন।সংবাদপত্রের প্রতিবেদন ও উচ্চ আদালতে রিট হওয়ার পর হাইকোর্ট কারাগারে বন্দী মায়েদের সঙ্গে থাকা শিশুর সংখ্যা, বয়স ও সার্বিক অবস্থা জানতে চেয়েছেন। এই উদ্যোগ গুরুত্বপূর্ণ।

তবে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার আনুষ্ঠানিকতা পেরিয়ে প্রতিটি শিশুর বাস্তব অবস্থার উন্নতি ঘটাতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর