advertisement
advertisement

রংতুলিতে শিশুদের স্বপ্নের আঁকিবুঁকি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
রংতুলিতে শিশুদের স্বপ্নের আঁকিবুঁকি

নোয়াখালী বন্ধুসভার উদ্যোগে শিশুশিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

advertisement

শিশুশিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে নোয়াখালী বন্ধুসভা। গত ২৬ সেপ্টেম্বর স্থানীয় ইয়ুথ ভলান্টিয়ার একাডেমিতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিশুদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের কেউ প্রকৃতির সৌন্দর্য, কেউ গ্রামবাংলার দৃশ্য, আবার কেউ নিজের কল্পনার জগৎকে ছবির মাধ্যমে তুলে ধরে।

পুরো আয়োজনজুড়ে ছিল তাদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা।বক্তব্য দেন নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা সুমন নূর, সভাপতি আসিফ আহমেদ এবং সহসভাপতি মো. শিমুল। তাঁরা শিশুদের ছবি আঁকার পাশাপাশি সৃজনশীল চিন্তা ও প্রতিভা বিকাশে উৎসাহ দেন।নোয়াখালী বন্ধুসভার উদ্যোগে শিশুশিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।উপদেষ্টা সুমন নূর বলেন, ‘শিশুরা শুধু বইয়ের পাতায় নয়, রংতুলির মাধ্যমেও নিজেদের ভাবনা ও স্বপ্ন প্রকাশ করে।

এমন আয়োজন তাদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাসী হয়ে উঠতে সহায়তা করবে।’সভাপতি আসিফ আহমেদ বলেন, ‘শিশুদের প্রতিভা বিকাশে সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমের কোনো বিকল্প নেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর