advertisement
advertisement

৫ লাখ টাকার ডিজিটাল ঋণ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন করবেন কীভাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
৫ লাখ টাকার ডিজিটাল ঋণ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন করবেন কীভাবে

ব্র্যাক ব্যাংক

advertisement

জরুরি প্রয়োজনে নগদ টাকার জোগানে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ দিচ্ছে ব্র্যাক ব্যাংক। এ ঋণ পেতে ব্যাংকের শাখায় যেতে হবে না। এমনকি ঋণ প্রক্রিয়াকরণের জন্য কোনো সহায়ক নথি, জামিনদার বা চেকও জমা দিতে হবে না। যোগ্য গ্রাহকেরা অনলাইনে আবেদন করে কয়েক মিনিটের মধ্যে ঋণ অনুমোদনের সিদ্ধান্ত জানতে পারবেন। ব্র্যাক ব্যাংকের এ ঋণের নাম ‘ইনস্ট্যান্ট লোন’।

হাসপাতালে ভর্তি, বিয়ে, বাসাবাড়ি সংস্কার কিংবা ভ্রমণকালীন জরুরি অর্থের প্রয়োজনে এ ঋণ নেওয়া যাবে। ঋণ পরিশোধের জন্য গ্রাহকেরা ৩ থেকে ৬০ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদ বেছে নিতে পারবেন। মাসিক সমান কিস্তিতে (ইএমআই) ঋণের টাকা পরিশোধ করতে হবে।কারা পাবেনব্র্যাক ব্যাংকের ইনস্ট্যান্ট লোন পেতে আবেদনকারীর বয়স কমপক্ষে ২১ বছর এবং সর্বোচ্চ ৬২ বছর হতে হবে।

ব্র্যাক ব্যাংকে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন হিসাবধারীরা (স্যালারি অ্যাকাউন্টধারী) এ ঋণের জন্য আবেদন করতে পারবেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর