advertisement
advertisement

মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ১ বছরে ৪ লাখ, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৮:০৬ পূর্বাহ্ণ
মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ১ বছরে ৪ লাখ, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে

advertisement

এক বছরের ব্যবধানে দেশে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে চার লাখের বেশি। শিক্ষার্থী কমেছে স্বতন্ত্র কারিগরি ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানেও। বিপরীতে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী বেড়েছে।

শিক্ষার্থী কমে যাওয়ার এই প্রবণতায় শিক্ষার পরিকল্পনা ও মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান-২০২৫ প্রতিবেদনের সঙ্গে আগের বছরের তথ্য তুলনা করে এ চিত্র পাওয়া গেছে। গত জুনে প্রকাশিত প্রতিবেদনটিতে মূলত মাধ্যমিক থেকে উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য তুলে ধরা হয়েছে।

পাশাপাশি সম্পূরক তথ্য হিসেবে প্রাথমিক শিক্ষার পরিসংখ্যানও প্রকাশ করেছে ব্যানবেইস।গত বছরের এসএসসি পরীক্ষায় অনুপস্থিতির কারণ অনুসন্ধানের চেষ্টা করেছিল ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর