advertisement
advertisement

আমিনার ১০ বছরের অপেক্ষা, সতীত্ব নিয়ে নছরের সংশয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
আমিনার ১০ বছরের অপেক্ষা, সতীত্ব নিয়ে নছরের সংশয়

এই সংগীতনির্ভর প্রযোজনা শততম প্রদর্শনীর দ্বারপ্রান্তে

advertisement

যাঁর জন্য ১০ বছর অপেক্ষা, তাঁকে ফিরে পেয়েও আমিনার অপেক্ষা ফুরোয় না। স্বামীর চোখে নিজের ভালোবাসার স্বীকৃতি খোঁজেন তিনি। অথচ নছরের কাছে স্ত্রীর দীর্ঘ প্রতীক্ষা, ত্যাগ কিংবা বেঁচে থাকার সংগ্রামের চেয়েও বড় হয়ে ওঠে তাঁর সতীত্বের প্রশ্ন! নিজে ভিনদেশে আরেকটি সংসার পেতেছেন যে পুরুষ, তিনিই ফিরে এসে প্রশ্ন তোলেন স্ত্রীর জীবন নিয়ে। ‘আমিনা সুন্দরী’ দেখতে গিয়ে এ জায়গাটিই আমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে।

৩০০ বছরের পুরোনো গল্পের সঙ্গে আজকের জীবনের দূরত্ব যেন মুহূর্তেই ঘুচে যায়।দীর্ঘ মঞ্চযাত্রায় ঢাকার আলোচিত প্রযোজনাগুলোর একটি হয়ে উঠেছে নাটকটিথিয়েটার আর্ট ইউনিটের এই সংগীতনির্ভর প্রযোজনা শততম প্রদর্শনীর দ্বারপ্রান্তে। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে হবে নাটকটির যথাক্রমে ৯৯তম ও শততম প্রদর্শনী। দুদিনই শুরু সন্ধ্যা সাতটায়।

দলের ৩৫তম বর্ষে পদার্পণের আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে এই মাইলফলক।২০০৭ সালে মঞ্চে এসেছিল থিয়েটার আর্ট ইউনিটের দ্বাদশ প্রযোজনা ‘আমিনা সুন্দরী’।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর