advertisement
advertisement

পূজায় টাঙ্গাইলের কারদানা জামদানিতে মুগ্ধ ক্রেতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
পূজায় টাঙ্গাইলের কারদানা জামদানিতে মুগ্ধ ক্রেতা

ক্রেতাদের দেখানো হচ্ছে কারদানা জামদানি। গত মঙ্গলবার টাঙ্গাইলের দেলদুয়ারের পাথরাইলের তাঁতপল্লি এলাকায়

advertisement

হাফ সিল্কের জামদানি শাড়িতে পুঁতির কারুকাজ—নতুন এই শাড়ির নাম ‘কারদানা জামদানি’। টাঙ্গাইলের তাঁতে তৈরি এই শাড়ি এবার দুর্গাপূজার বাজারে ক্রেতাদের নজর কেড়েছে। ক্রেতারা এত আকৃষ্ট হবেন, তা ধারণা করতে পারেননি শাড়িশিল্পীরা।

ফলে ক্রেতাদের চাহিদা মেটাতে এখন হিমশিম খেতে হচ্ছে।এদিকে দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এই শাড়ি নিতে আগ্রহী হলেও সময়সাপেক্ষ কারুকাজের কারণে চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছেন না তাঁতিরা।প্রতিবছর ঈদ, দুর্গাপূজাকে সামনে রেখে টাঙ্গাইলের শাড়ির চাহিদা দেশজুড়ে বেড়ে যায়। তাই এসব উৎসব সামনে রেখে নতুন নকশার শাড়ি তৈরি করেন এখানকার তাঁতশিল্পীরা। এ বছর কোরবানির ঈদে খুব স্বল্প পরিমাণে ‘কারদানা জামদানি’ তৈরি করা হয়েছিল।

সে সময় এ শাড়ি ক্রেতাদের তেমন দৃষ্টি কাড়েনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর