advertisement
advertisement

পেশোয়ারে স্কুলের ছাদ ধসে এক শিক্ষক ও ২০ শিক্ষার্থী নিহত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১:২১ অপরাহ্ণ
পেশোয়ারে স্কুলের ছাদ ধসে এক শিক্ষক ও ২০ শিক্ষার্থী নিহত

পেশোয়ারে স্কুলের ছাদ ধসের পর উদ্ধারকাজ চলছে

advertisement

পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ২০ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন।লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম ডনকে বলেন, এ ঘটনায় নিহত ২০ শিক্ষার্থীর মধ্যে ১৮ জন ছেলে ও দুজন মেয়ে। তাদের বয়স ৭ থেকে ১২ বছর। এ ছাড়া একজন নারী শিক্ষক নিহত হয়েছেন।এ ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন বলেও জানান মুহাম্মদ আসিম।

তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।বিস্তারিত আসছে...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর